শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আজ ঐতিহাসিক ৭ মার্চ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১০:৪২, ৭ মার্চ ২০২৬

আজ ঐতিহাসিক ৭ মার্চ

ছবি সংগৃহীত

আজ ঐতিহাসিক মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এটি এক স্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান লাখো মানুষের সমাবেশে ঐতিহাসিক ভাষণ দেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান।

সেদিন তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।এই ভাষণের মধ্য দিয়েই বাঙালি জাতিকে স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

মাত্র ১৮ মিনিটের ওই ভাষণে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক সামাজিক বঞ্চনার কথা তুলে ধরেন শেখ মুজিবুর রহমান। একই সঙ্গে তিনি অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ঐতিহাসিক এই ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।

বিশ্বের অনেক বিশ্লেষক এই ভাষণকে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রএর বিখ্যাতআই হ্যাভ ড্রিমভাষণের সঙ্গে তুলনা করেন। বঙ্গবন্ধুর মার্চের ভাষণ ইতোমধ্যে বিশ্বের বহু ভাষায় অনূদিত হয়েছে এবং ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ভাষণ হিসেবে বিবেচিত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়