শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

অন্তর্বর্তী সরকারের সময়ে বিদেশি চুক্তি নিয়ে স্পষ্ট বার্তা জামায়াত আমিরের

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ৭ মার্চ ২০২৬

অন্তর্বর্তী সরকারের সময়ে বিদেশি চুক্তি নিয়ে স্পষ্ট বার্তা জামায়াত আমিরের

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু চুক্তি করা হলেও সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি বলে অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

দলটির আমির শফিকুর রহমান শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন।

পোস্টে বলা হয়, সংসদ না থাকার কারণে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে। একইভাবে আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া প্রয়োজন ছিল।

জামায়াত আমির অভিযোগ করেন, বারবার অনুরোধ জানানো সত্ত্বেও তৎকালীন অন্তর্বর্তী সরকার বিষয়টি আমলে নেয়নি। তার মতে, দেশের সার্বভৌমত্ব দীর্ঘমেয়াদি স্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ আলোচনা অত্যন্ত জরুরি।

বিষয়ে দলের অবস্থান স্পষ্ট এবং কোনো ধরনের বিভ্রান্তি তৈরির সুযোগ নেই বলেও পোস্টে উল্লেখ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়