রোববার ০৮ মার্চ ২০২৬, ফাল্গুন ২৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ইরানের তেলক্ষেত্র ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ৮ মার্চ ২০২৬

ইরানের তেলক্ষেত্র ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের হামলা

ছবি সংগৃহীত

চলমান সংঘাতের মধ্যে প্রথমবারের মতো ইরানএর তেলক্ষেত্র জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিবাগত রাতে ইসরায়েলি বিমানবাহিনী এই হামলা শুরু করে। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তেহরানের তেল সংরক্ষণাগার জ্বালানি মজুত স্থাপনায় আঘাত হানার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, চলমান সংঘাতের মধ্যে এবারই প্রথম ইরানের জাতীয় তেল শিল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামো সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ইসরায়েল ইরানের জাতীয় অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাল।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, তারা ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্তৃত হামলা শুরু করেছে। এর কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ইরানের তেলক্ষেত্রে বোমা নিক্ষেপের দৃশ্য দেখা যায়।

বিশ্লেষকদের মতে, জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলে সংঘাতের প্রভাব আরও বিস্তৃত হতে পারে এবং এর প্রভাব আঞ্চলিক অর্থনীতি জ্বালানি বাজারেও পড়তে পারে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়