শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পূর্ব লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত ৮০ কাউন্সিলর নির্বাচিত

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ১১ মে ২০২৬

পূর্ব লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত ৮০ কাউন্সিলর নির্বাচিত

ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে পূর্ব লন্ডনের চারটি বরোতে বড় সাফল্য পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। টাওয়ার হ্যামলেটস, নিউহাম, রেডব্রিজ বার্কিং অ্যান্ড ড্যাগেনহামে মোট ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক ইতিহাসে এটি অন্যতম বড় অর্জন। এবারের নির্বাচনে তিন শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী অংশ নেন। তাদের মধ্যে ৮০ জন বিজয়ী হয়েছেন।

সবচেয়ে বড় সাফল্য এসেছে টাওয়ার হ্যামলেটসে। ৪৫ সদস্যের কাউন্সিলে এসপায়ার পার্টি ৩৩টি আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিজয়ী ৩৩ জনই বাংলাদেশি বংশোদ্ভূত। এছাড়া লেবার পার্টি থেকে তিনজন এবং লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি থেকে একজন নির্বাচিত হয়েছেন। একই বরোতে টানা চতুর্থবারের মতো নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান।

নিউহামেও বাংলাদেশি প্রার্থীদের উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে। সেখানে নিউহাম ইন্ডিপেন্ডেন্ট পার্টি থেকে ১২ জন, লেবার পার্টি থেকে জন এবং গ্রিন পার্টি থেকে একজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে লেবার পার্টির প্রার্থী ফরহাদ হোসেন নির্বাহী মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন।

রেডব্রিজে লেবার পার্টি থেকে জন এবং স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী জয় পেয়েছেন। অন্যদিকে বার্কিং অ্যান্ড ড্যাগেনহামে লেবার পার্টি থেকে জন গ্রিন পার্টি থেকে জন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়