মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ১৭ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বায়ুদূষণে শীর্ষে বাগদাদ, ঢাকার অবস্থান চতুর্থ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ৪ মে ২০২৬

বায়ুদূষণে শীর্ষে বাগদাদ, ঢাকার অবস্থান চতুর্থ

ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে বাড়ছে বায়ুদূষণ, যার প্রভাব পড়ছে বড় বড় শহরগুলোতে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে প্রকাশিত আইকিউ এয়ারেরএর সর্বশেষ সূচকে বায়ুদূষণে শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বাগদাদের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২১২, যাখুব অস্বাস্থ্যকরপর্যায়ে পড়ে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, যার স্কোর ১৪৭।

অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা ১৩৭ স্কোর নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। মানঅস্বাস্থ্যকরহিসেবে বিবেচিত, যা নগরবাসীর জন্য উদ্বেগজনক।

একিউআই সূচক অনুযায়ী, থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০খুব অস্বাস্থ্যকরহিসেবে বিবেচনা করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ধরনের পরিস্থিতিতে শিশু, বয়স্ক অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষকেও অপ্রয়োজনে বাইরে যাওয়া কমাতে বলা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়