মঙ্গলবার ২৩ জুন ২০২৬, আষাঢ় ৯ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১৬ জুন

শিক্ষা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৬, ১৪ জুন ২০২৩

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১৬ জুন

ছবি: ইন্টারনেট

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির পরীক্ষা আগামী ১৬ জুন (শুক্রবার) শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কলা সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে বছরের ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জুন (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে। তিনটি ইউনিটের পরীক্ষাই বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে।

ঢাবির কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক . মো. মোস্তাফিজুর রহমান বলেন, গত এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাত কলেজের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য লাখ হাজার ২৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৩৮ হাজার ৪৯৫ জন, কলা সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৩৭ হাজার ২৮২ জন ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ২৫ হাজার ২৫২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়