শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

চিকিৎসক-নার্সদের নিরাপত্তায় চালু হবে ইমারজেন্সি অ্যালার্ম সিস্টেম

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:১০, ১৯ মে ২০২৬

চিকিৎসক-নার্সদের নিরাপত্তায় চালু হবে ইমারজেন্সি অ্যালার্ম সিস্টেম

ছবি সংগৃহীত

হাসপাতালে চিকিৎসক, নার্স রোগীদের নিরাপত্তা নিশ্চিতে পাইলট ভিত্তিতে ইমারজেন্সি সেন্ট্রাল অ্যালার্ম সিস্টেম চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। প্রথম পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সোহরাওয়ার্দী হাসপাতালে এটি কার্যকর হবে, পরে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

মঙ্গলবার তেজগাঁওয়ে সিএমএসডিতে একটি অনুষ্ঠানে মন্ত্রী ঘোষণা দেন। সম্প্রতি নিটোরে অস্ত্র দেখিয়ে হুমকি এবং জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় চিকিৎসকদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ার প্রেক্ষাপটে উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী সতর্ক করে বলেন, চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্বাস্থ্যখাতের টেন্ডার-সংশ্লিষ্টদের দুর্নীতি অবহেলা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়