শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মোহাম্মদপুরে ৯ জন হত্যা

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ১৫ এপ্রিল ২০২৬

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলায় অভিযুক্তদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানার চারজন নেতা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। বাকি ২৪ জন এখনো পলাতক। এর আগে, চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আদালত ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এদিকে, একই দিনে জুলাই আন্দোলন ঘিরে কারফিউ জারি করে হত্যাকাণ্ডের অভিযোগে সালমান এফ রহমান আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এছাড়া রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধেও আজ সাক্ষ্যগ্রহণ নির্ধারিত রয়েছে।

বিভিন্ন মামলার এসব কার্যক্রমকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ গুরুত্বপূর্ণ বিচারিক দিন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়