শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রকাশিত: ১৫:২২, ৭ মে ২০২৬

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ছবি সংগৃহীত

২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মিথ্যা তথ্য প্রচার হত্যার তথ্য গোপনের অভিযোগে সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৪ মে তাদের হাজির হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- নির্দেশ দেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, হাজিরার দিন তাদের গ্রেফতার দেখানো হবে। একইসঙ্গে ২০১৩ সালের মে রাতে ইন্টারনেট বিদ্যুৎ সংযোগ বন্ধ এবং দুটি টেলিভিশন চ্যানেল বন্ধের ঘটনায় জড়িতদেরও আসামি করা হবে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, শাপলা চত্বরের ঘটনার সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি এবং তিনি আন্তর্জাতিকভাবে ঘটনাটি নিয়েমিথ্যাচারকরেছিলেন। এছাড়া একাত্তর টেলিভিশনের ফারজানা রুপা মোজাম্মেল বাবুর বিরুদ্ধে হেফাজতের সমাবেশ নিয়েউসকানিমূলকসংবাদ প্রচারের অভিযোগ আনা হয়েছে।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মামলায় সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান শাহরিয়ার কবিরসহ ছয়জন গ্রেফতার রয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়