মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, আশ্বিন ১৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাফজয়ী নারী ফুটবল দলকে তারেকের অভিনন্দন

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ৩১ অক্টোবর ২০২৪

সাফজয়ী নারী ফুটবল দলকে তারেকের অভিনন্দন

ছবি সংগৃহীত

সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় তারেক রহমান বলেন, দুই বছর আগে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। আবারও স্বাগতিক নেপালকে ২–১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখলো লাল–সবুজের অদম্য মেয়েরা।

তিনি বলেন, ‘এই বিজয়ে আমরা সবাই উচ্ছ্বসিত–দেশের ফুটবলে যা নতুন এক ইতিহাস। বড় কোনো শিরোপা জিতে সেটি ধরে রাখার কীর্তি অর্জন করেছেন সাবিনা খাতুনের নেতৃত্বে আমাদের মেয়েরা। এই শিরোপা অর্জনে আমি ব্যক্তিগতভাবে ও দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’

অভিনন্দন বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা প্রকাশ করেন, বাংলাদেশ দল এই শিরোপা অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে আরও উন্নতি করবে।

পাশাপাশি দেশের ফুটবলের গৌরব ফিরিয়ে আনতে খেলোয়াড় ও কর্মকর্তার আরো গঠনমূলক ভূমিকা রাখবেন।

অপর এক বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়