ছবি সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন হামে আক্রান্ত হয়ে এবং ৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
বুধবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মারা গেছেন ৫৬ জন। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যু হয়েছে ২৬৮ জনের।
এছাড়া, এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ২২৩ জন।































