ছবি সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-সন্দেহে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ২ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩০২ জন এবং নিশ্চিত রোগী ১৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৪১ হাজার ৭৯৩ জন। এ সময় নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭ জন।
একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।
এ ছাড়া ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫২ জন এবং সন্দেহজনক হামে মোট ২৫৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।































