মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ১৭ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শিশুকে হাম থেকে বাঁচাতে যা করবেন

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ৩০ মার্চ ২০২৬

শিশুকে হাম থেকে বাঁচাতে যা করবেন

ছবি সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় শিশুদের সুরক্ষায় সতর্কতা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজশাহীসহ ঢাকা, চট্টগ্রাম ময়মনসিংহে আক্রান্তের সংখ্যা বাড়ছে, ইতোমধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

কেন বাড়ছে হাম? বিশেষজ্ঞদের মতে

  • টিকাদানে ঘাটতি
  • অপুষ্টি
  • বুকের দুধ কম খাওয়ানো
  • কৃমিনাশক ওষুধ না নেওয়া
  • ঘনবসতিপূর্ণ পরিবেশ

এসব কারণে শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা কমে গিয়ে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে।

যেভাবে শিশুকে সুরক্ষিত রাখবেন

  • নির্ধারিত সময় অনুযায়ী এমএমআর (হাম, মাম্পস, রুবেলা) টিকা নিশ্চিত করুন
  • আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখুন
  • হাঁচি-কাশির সময় মুখ ঢাকার অভ্যাস গড়ে তুলুন
  • জ্বরের সঙ্গে র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন

টিকা কেন জরুরি?

হাম শুধু জ্বর বা ফুসকুড়িতে সীমাবদ্ধ নয়। এতে

উচ্চ জ্বর, কাশি, চোখ লাল হওয়া

নিউমোনিয়া ডায়রিয়ার ঝুঁকি, মারাত্মক অপুষ্টি দেখা দিতে পারে, যা শিশুর জন্য প্রাণঘাতী হতে পারে।

টিকার সময়সূচি

প্রথম ডোজ: মাস বয়সে

দ্বিতীয় ডোজ: ১৫ মাস বয়সে

টিকা না নেওয়া থাকলে: কমপক্ষে ২৮ দিনের ব্যবধানে ডোজ

সরকারি টিকাদান কর্মসূচির পাশাপাশি বেসরকারি হাসপাতাল ক্লিনিকেও এই টিকা পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকাই হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর সুরক্ষা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়