ছবি সংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় শিশুদের সুরক্ষায় সতর্কতা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজশাহীসহ ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহে আক্রান্তের সংখ্যা বাড়ছে, ইতোমধ্যে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
কেন বাড়ছে হাম? বিশেষজ্ঞদের মতে—
- টিকাদানে ঘাটতি
- অপুষ্টি
- বুকের দুধ কম খাওয়ানো
- কৃমিনাশক ওষুধ না নেওয়া
- ঘনবসতিপূর্ণ পরিবেশ
এসব কারণে শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা কমে গিয়ে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে।
যেভাবে শিশুকে সুরক্ষিত রাখবেন
- নির্ধারিত সময় অনুযায়ী এমএমআর (হাম, মাম্পস, রুবেলা) টিকা নিশ্চিত করুন
- আক্রান্ত শিশুকে অন্যদের থেকে আলাদা রাখুন
- হাঁচি-কাশির সময় মুখ ঢাকার অভ্যাস গড়ে তুলুন
- জ্বরের সঙ্গে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন
টিকা কেন জরুরি?
হাম শুধু জ্বর বা ফুসকুড়িতে সীমাবদ্ধ নয়। এতে—
উচ্চ জ্বর, কাশি, চোখ লাল হওয়া
নিউমোনিয়া ও ডায়রিয়ার ঝুঁকি, মারাত্মক অপুষ্টি দেখা দিতে পারে, যা শিশুর জন্য প্রাণঘাতী হতে পারে।
টিকার সময়সূচি
প্রথম ডোজ: ৯ মাস বয়সে
দ্বিতীয় ডোজ: ১৫ মাস বয়সে
টিকা না নেওয়া থাকলে: কমপক্ষে ২৮ দিনের ব্যবধানে ২ ডোজ
সরকারি টিকাদান কর্মসূচির পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকেও এই টিকা পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকাই হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর সুরক্ষা।































