শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

অবশেষে আসছে ‘থ্রি ইডিয়টস’–এর সিক্যুয়েল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ৩০ এপ্রিল ২০২৬

অবশেষে আসছে ‘থ্রি ইডিয়টস’–এর সিক্যুয়েল

ছবি সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আসতে যাচ্ছে জনপ্রিয় সিনেমা থ্রি ইডিয়টসএর সিক্যুয়েল। ছবির প্রধান অভিনেতা আমির খান নিজেই তথ্য নিশ্চিত করেছেন।

২০০৯ সালে রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে। চেতন ভগতেরএর উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে তিন বন্ধু ্যাঞ্চো, ফারহান রাজুর গল্প দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়।

আমির খান জানিয়েছেন, নতুন ছবির গল্প এগোবে মূল কাহিনির প্রায় এক দশক পর থেকে। অর্থাৎ, ্যাঞ্চো, ফারহান রাজুর জীবনের পরবর্তী অধ্যায় এবার তুলে ধরা হবে বড় পর্দায়।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিচালক রাজকুমার হিরানি ইতোমধ্যেথ্রি ইডিয়টস’–এর কাজ শুরু করেছেন। তিনি গল্প শুনেছেন এবং সেটি তার কাছে বেশ ভালো লেগেছে। যদিও চিত্রনাট্যের কিছু কাজ এখনো বাকি রয়েছে, তবে মূল ধারণাটি শক্তিশালী বলেই মনে করছেন তিনি।

প্রথম ছবির মতোই সিক্যুয়েলেও হাস্যরস থাকবে বলে জানিয়েছেন আমির। একই সঙ্গে তাঁর জনপ্রিয় চরিত্র ফানসুখ ওয়াংডু বা ্যাঞ্চো চরিত্রে আবারও ফিরতে তিনি উচ্ছ্বসিত।

উল্লেখ্য, প্রথম ছবিতে আমির খানের পাশাপাশি অভিনয় করেছিলেন আর মাধবন, শারমান যোশী কারিনা কাপুর। চলচ্চিত্রটি শুধু বিনোদন নয়, বরং শিক্ষাব্যবস্থা, বন্ধুত্ব এবং নিজের স্বপ্ন অনুসরণের বার্তা দিয়েও প্রশংসিত হয়েছিল।

এদিকে, আমির খান আরও জানিয়েছেন, রাজকুমার হিরানির সঙ্গে দাদাসাহেব ফালকের জীবনীভিত্তিক একটি প্রকল্প আপাতত স্থগিত রয়েছে। পাশাপাশি উদ্যোক্তা অশনীড় গ্রোভারকে নিয়ে একটি বায়োপিক নিয়েও আলোচনা চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়