শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

লুবাবার জীবনসঙ্গী কে এই ‘হাফেজ’?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ২ এপ্রিল ২০২৬

লুবাবার জীবনসঙ্গী কে এই ‘হাফেজ’?

ছবি সংগৃহীত

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবার বাগদান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়ার পরই বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

লুবাবা তার পোস্টে জীবনসঙ্গীর কথা উল্লেখ করলেও প্রকাশিত ছবিতে বর-কনের মুখ স্পষ্ট ছিল না। পাশাপাশি পাত্রের পরিচয়ও গোপন রাখায় নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

পরে জানা যায়, মাহমুদ বিন মুনির নামের এক প্রবাসী আলেমের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন মুনির।

তিনি জানান, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে বাগদান অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী আইন মেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলেও জানান তিনি।

জানা গেছে, মাহমুদ বিন মুনির বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। পারিবারিক ব্যবসার সূত্রে তিনি সেখানে বসবাস করছেন এবং কুয়েত সৌদি আরবে তাদের সুগন্ধির ব্যবসা রয়েছে। তিনি পবিত্র কুরআন হিফজ করার পর কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন। পড়াশোনা করেছেন ঢাকা নরসিংদীর বিভিন্ন মাদ্রাসায়।

লুবাবার সঙ্গে তার সম্পর্কের সূচনা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে আসেন তিনি এবং পরবর্তীতে অভিনয় মডেলিংয়ে নিয়মিত ছিলেন।

তবে গত বছরের শেষ দিকে তিনি হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরে তার পরিবার জানায়, তিনি ধর্মীয় অনুশীলনের দিকে ঝুঁকেছেন এবং জীবনধারায় পরিবর্তন আনতে চান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়