শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ওমানে গাড়ির ভেতর চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১১:১০, ১৪ মে ২০২৬

ওমানে গাড়ির ভেতর চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একই পরিবারের চার ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। বুধবার সকালে স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মৃত ঘোষণা করা হয়।

নিহতরা হলেন রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম শহিদুল ইসলাম।

পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তারা ওমানে ছিলেন। এক ভাইয়ের বিয়ে উপলক্ষে ঘরে চলছিল প্রস্তুতি। বিয়ের কেনাকাটার জন্য চার ভাই একসঙ্গে বের হওয়ার পরই ঘটে মর্মান্তিক ঘটনা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ক্লান্তির কারণে তারা গাড়ির ভেতরে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েন। এতে গ্যাস লিকেজ বা বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ওমান পুলিশ।

বর্তমানে মরদেহগুলো রোস্তাক থানার হেফাজতে রয়েছে। পরে সেগুলো মাস্কাটে নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়