শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: একসাথে পথচলার স্বপ্ন থেমে গেল

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯, ২৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: একসাথে পথচলার স্বপ্ন থেমে গেল

ছবি সংগৃহীত

স্বপ্ন ছিল একসাথে পথচলার, ছিল নতুন জীবনের পরিকল্পনা। কিন্তু নির্মম এক হত্যাকাণ্ডে থেমে গেল যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া দুই বাংলাদেশি তরুণ-তরুণীর জীবন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন নাহিদা সুলতানা বৃষ্টির অকাল মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে। জানা গেছে, তারা প্রেমের সম্পর্কে ছিলেন এবং শিগগিরই বিয়ের পরিকল্পনাও করেছিলেন।

জামিলের বড় ভাই জুবায়ের আহমেদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, লিমন সবসময় বৃষ্টির প্রশংসা করতেন এবং তাকে অত্যন্ত প্রতিভাবান মনে করতেন। পরিবার জানায়, লিমন ছিলেন ভদ্র হাসিখুশি স্বভাবের। তিনি দক্ষিণ ফ্লোরিডার জলাভূমি নিয়ে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গবেষণা করছিলেন এবং ভবিষ্যতে দেশে ফিরে শিক্ষকতা করার স্বপ্ন দেখতেন।

অন্যদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। BBC বাংলা-কে তিনি জানান, বাসার ভেতরে পাওয়া দেহাংশের সঙ্গে বৃষ্টির ডিএনএ মিলেছে। তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া গেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এর আগে গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন তারা। প্রায় ১০ দিন পর শুক্রবার ট্যাম্পার  হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় তার রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, নাহিদার দেহাবশেষের সন্ধানে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, সেতু সংলগ্ন এলাকায় ডুবুরি দল অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়