মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ১৭ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নারী যাত্রীর ফাঁদে দূরপাল্লার মোটরবাইক চালকরা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ১ সেপ্টেম্বর ২০২৬

নারী যাত্রীর ফাঁদে দূরপাল্লার মোটরবাইক চালকরা

ছবি সংগৃহীত

ঢাকা থেকে দূরপাল্লার যাতায়াতে যাত্রীবেশী নারীর অভিনব প্রতারণার ফাঁদে পড়ছেন মোটরবাইক চালকরা। চালকদের সঙ্গে সখ্য গড়ে ওষুধ মেশানো পানীয় খাইয়ে অচেতন করার পর তাদের ব্যবহার করে স্বর্ণালঙ্কার চুরি করা হয়। এতে অনেক ক্ষেত্রে বাইকচালকরাও হয়রানির শিকার হচ্ছেন।

গত ২২ মে ময়মনসিংহে যাওয়ার কথা বলে নজরুল ইসলামের মোটরসাইকেল ভাড়া করেন লাবনী আক্তার নামে এক নারী। পথে তাকে ওষুধ মেশানো কোমল পানীয় খাওয়ানোর পর ভালুকার একটি স্বর্ণের দোকানে নিয়ে দুই লাখ টাকার জুয়েলারি কেনেন তিনি। পরে অচেতন বাইকচালককে স্বামী পরিচয় দিয়ে সেখান থেকে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান।

ঢাকা থেকে মাদারীপুর, ফরিদপুরসহ বিভিন্ন দূরপাল্লার রুটে একই কৌশলে প্রতারণার অভিযোগ রয়েছে লাবনীর বিরুদ্ধে। গত রোববার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈরে একই ধরনের প্রতারণার সময় স্থানীয়দের হাতে আটক হওয়ার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ বলছে, ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। লাবনীর বিরুদ্ধে শিবচর, ভাঙ্গা গাজীপুর সদরসহ বিভিন্ন থানায় পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়