মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ১৭ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, দোয়া চাইলেন কায়সার হামিদ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৮, ৯ মে ২০২৬

লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, দোয়া চাইলেন কায়সার হামিদ

ছবি সংগৃহীত

ঢাকার ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন। লিভারসংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

কারিনার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, গত কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে শুক্রবার রাতে পরিস্থিতি গুরুতর হলে চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করেন।

তিনি জানান, কারিনার আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। তবে নিয়মিত চিকিৎসা না নেওয়া এবং ওষুধ গ্রহণে অনিয়মের কারণে অবস্থার অবনতি ঘটে। এর মধ্যে হেপাটাইটিস সংক্রমণ ধরা পড়ে এবং পরবর্তীতে ইনফেকশন ছড়িয়ে লিভার ফেইলিউর দেখা দেয়।

বর্তমানে চিকিৎসকেরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কায়সার হামিদ। তিনি বলেন, “অবস্থা খুবই সংকটাপন্ন, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত কারিনা কায়সার। তিনি চরকি অরিজিনাল সিরিজইন্টার্নশিপএবং৩৬-২৪-৩৬’-এর মতো কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়