শনিবার ০৩ অক্টোবর ২০২৬, আশ্বিন ১৭ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আগামীকাল শ্রাবণের ‘উকুনমুক্ত গ্রাম’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩০, ১৬ এপ্রিল ২০২৪

আগামীকাল শ্রাবণের ‘উকুনমুক্ত গ্রাম’

ছবি সংগৃহীত

অভিনেতা আরফান আহমেদ ব্যবসায় নেমেছেন। মাথার উকুন মারার ওষুধের ব্যবসায় তিনি হাত দিয়েছেন। তবে এটি বাস্তবে নয়, নাটকে দেখা যাবে। নাটকের নাম ‘উকুনমুক্ত গ্রাম’। অনুরূপ আইচের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সাব্বির আহমেদ শ্রাবণ। ঈদের ৭ম দিন রাত ১০টা ২০ মিনিটে নাগরিক টেলিভিশনে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন এর নির্মাতা।

আরফান আহমেদ বলেন, নাটকে দেখা যাবে—আমার মায়ের মাথায় উকুন থাকায় আমার আব্বা বেশ বিরক্ত থাকেন সবসময়। কারণ আব্বাকে ভাত বেড়ে দিতে গিয়েও আম্মা শুধু মাথা চুলকায়। মাথা চুলকাতে চুলকাতে সব কাজ করেন তিনি।

তখন আব্বা রাগ করে বলেন, আমার ছেলের জন্য এমন একটা বউ আনব, যার মাথায় উকুন নাই। এটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম, আমার প্রেমিকার মাথায় আবার উকুন নাই তো! এর খোঁজ নিতে গিয়ে দেখি গ্রামের সব মহিলার মাথায় উকুনে ভরা।

অগত্যা প্রেমিকাকে বিয়ে করার উদ্দেশ্যে আমি ঢাকা থেকে উকুন মারার ওষুধ নিয়ে গ্রামে বিক্রি করি। এতে করে আমার ‘বেকার’ খেতাব হারিয়ে যায়। বিয়ে করতে কোনো বাধা থাকে না—এমনই মজার ঘটনা নিয়ে সুন্দর এই নাটকটি নির্মাণ করেছেন পরিচালক সাব্বির আহমেদ শ্রাবণ।

আরফান আহমেদ ছাড়াও ‘উকুনমুক্ত গ্রাম’ নাটকে আরও অভিনয় করেছেন আতিকা আফসানা, সূচনা শিকদার, ম আ সালাম, লিজা খানম, মিন্টু শেখ, অনুভব মাহবুব, হাসিবুল হক হেলাল, সাদেক হোসেন আপন, শাহ আলমসহ আরও অনেকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়