শুক্রবার ০২ অক্টোবর ২০২৬, আশ্বিন ১৭ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম পর্বের ফল প্রকাশ

শিক্ষা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪০, ৫ মার্চ ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম পর্বের ফল প্রকাশ

ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের মাস্টার্স প্রথম পর্বের (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

রোববার (৫ মার্চ) এ ফলাফল প্রকাশ করা হয়। দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে এ পরীক্ষায় মোট ১ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ৩৯ শতাংশ। পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে জানা যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়