সোমবার ০২ নভেম্বর ২০২৬, কার্তিক ১৭ ১৪৩৩

Alo Ava News24 | আলো আভা নিউজ ২৪

৫ দিন পর ঢাকা-মোহনগঞ্জ- ট্রেন চলাচল শুরু

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

প্রকাশিত: ১২:৪০, ২৩ জুন ২০২২

৫ দিন পর ঢাকা-মোহনগঞ্জ- ট্রেন চলাচল শুরু

ছবি: সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টায় পাহাড়ি ঢলে রেললাইনের একটি সেতু ভেঙে গিয়েছিলো। ফলে বন্ধ ছিল ট্রেন চলাচল। পাঁচ দিন পর মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ-ঢাকা রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা রেলস্টেশনের মাস্টার গোলাম রাব্বানি।

তিনি বলেন, রেলসেতুটি মেরামতের বুধবার পরীক্ষামূলকভাবে একটি রেকার ট্রেন ও ইঞ্জিন চলাচল করে। আজ সকালে মোহনগঞ্জে আটকা পড়া ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি সকালে ছেড়ে আসে। আজ থেকে এ পথে যথারীতি ট্রেন চলাচল করবে।

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়