শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬, কার্তিক ৮ ১৪৩৩

Alo Ava News24 | আলো আভা নিউজ ২৪

৫ জেলায় নতুন বন্যার শঙ্কা, সতর্কতা জারি

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:২০, ২০ জুলাই ২০২৬

৫ জেলায় নতুন বন্যার শঙ্কা, সতর্কতা জারি

ছবি সংগৃহীত

টানা ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাস অনুযায়ী, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বাড়তে থাকায় সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বা বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়