শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

প্রবাসীকে ৮ টুকরো করে হত্যা, পরকীয়া প্রেমিকা গ্রেপ্তার

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ২০ মে ২০২৬

আপডেট: ১৭:৫৭, ২০ মে ২০২৬

প্রবাসীকে ৮ টুকরো করে হত্যা, পরকীয়া প্রেমিকা গ্রেপ্তার

ছবি সংগৃহীত

রাজধানীর মুগদায় সৌদি প্রবাসী মোকাররম মিয়াকে (৩৮) হত্যার পর লাশ টুকরো করে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে নরসিংদীর শিবপুর থেকে তাকে আটক করা হয়।

গত ১৩ মে সৌদি আরব থেকে দেশে ফিরে গ্রামের বাড়িতে না গিয়ে পরকীয়া প্রেমিকা তাসলিমার বোনের মুগদার বাসায় ওঠেন মোকাররম। ১৪ মে পাঁচ লাখ টাকা ফেরত চাওয়া বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে দুজনের মধ্যে তীব্র বিবাদ হয়।

পুলিশের দাবি, পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে মোকাররমকে অচেতন করার পর তাসলিমা, তার বোন হেলেনা ভাগ্নি হালিমা মিলে বটি হাতুড়ি দিয়ে তাকে হত্যা করেন। এরপর বাথরুমে লাশ টুকরো করে কালো পলিথিনে মুড়িয়ে এলাকার বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

১৭ মে আবর্জনার স্তূপ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার হয়। পরে মানিকনগর বালুর মাঠ থেকে বিচ্ছিন্ন মাথাও উদ্ধার করা হয়। এর আগে ১৮ মে ্যাব হেলেনা হালিমাকে গ্রেপ্তার করে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন হেলেনা।

তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়