শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬, কার্তিক ১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্নে ৫% কর ছাড়

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৫, ৩ আগস্ট ২০২৬

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্নে ৫% কর ছাড়

ছবি সংগৃহীত

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে ব্যক্তি শ্রেণির করদাতারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাবেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিলে কোনো কর ছাড় মিলবে না। আর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা ন্যূনতম ৩ হাজার টাকা অতিরিক্ত কর দিতে হবে। ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত দাখিল করলে অতিরিক্ত কর হবে ৫ শতাংশ বা ন্যূনতম ৫ হাজার টাকা।

এনবিআর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করতেই এ প্রণোদনা দেওয়া হচ্ছে। বর্তমানে ই-রিটার্নের মাধ্যমে অনলাইনে সহজেই রিটার্ন দাখিল ও ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধ করা যাচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়