বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, আশ্বিন ১৫ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জামিন পেলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৪, ১৬ এপ্রিল ২০২৪

জামিন পেলেন ড. ইউনূস

ছবি: ইন্টারনেট

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) এ জামিন আদেশ দেন আদালত। শ্রম আদালতে আজ স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস

এর আগে আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন তারা। সাজার বিরুদ্ধে ড. ইউনূস আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন চান তিনি। ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানান, সকালের দিকে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন ড. ইউনূসসহ ৪ জন। গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। ওইদিন শ্রম আদালতের দেওয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়