মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬, আশ্বিন ২১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভোক্তাপর্যায়ে বাড়ল এলপি গ্যাসের দাম

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ২ সেপ্টেম্বর ২০২৪

ভোক্তাপর্যায়ে বাড়ল এলপি গ্যাসের দাম

ছবি সংগৃহীত

চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

১২ কেজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

আগস্ট মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৭৭ টাকা। তার আগের মাসে ছিল ১ হাজার ৩৬৬ টাকা।

উল্লেখ্য, এখন প্রতি মাসে এলপি গ্যাসের দাম বাজার অনুযায়ী নির্ধারণ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ দাম নির্ধারণ করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়