শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬, কার্তিক ১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিশ্ববাজারের প্রভাবে আবারও বাড়ল স্বর্ণের দাম

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১০:৫৩, ৩ আগস্ট ২০২৬

বিশ্ববাজারের প্রভাবে আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি সংগৃহীত

বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ৩১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন দাম আজ (৩ আগস্ট)ও বহাল রয়েছে।

নতুন দামে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম বাড়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে। অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি প্রযোজ্য হলেও ভ্যাট আলাদাভাবে আদায় করা হবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়