শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ইয়ামালকে থামানোর পরিকল্পনা মেসির, লক্ষ্য টানা দ্বিতীয় বিশ্বকাপ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ১৮ জুলাই ২০২৬

ইয়ামালকে থামানোর পরিকল্পনা মেসির, লক্ষ্য টানা দ্বিতীয় বিশ্বকাপ

ছবি সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে নিয়ে প্রশংসায় ভাসালেও তাকে এবার চ্যাম্পিয়ন দেখতে চান না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বরং স্পষ্ট জানিয়েছেন, ফাইনালে ইয়ামাল যেন নিজের সেরা খেলাটা খেলতে না পারেন, সেটিই হবে আর্জেন্টিনার লক্ষ্য।

আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা স্পেন। একদিকে ৩৯ বছর বয়সী মেসির টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মিশন, অন্যদিকে ১৯ বছর বয়সী লামিন ইয়ামালের প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন। দুই প্রজন্মের এই লড়াই ঘিরে ইতোমধ্যেই ফুটবল বিশ্বে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।

নিউইয়র্কে ফিফারফ্যানাটিকস ফেস্ট’- অংশ নিয়ে ইয়ামাল সম্পর্কে মেসি বলেন, ‘ফুটবলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। কিন্তু বয়স, বর্তমান পারফরম্যান্স এবং ভবিষ্যতের সম্ভাবনা বিবেচনায় আমাকে যদি একজনের নাম বলতে বলা হয়, তাহলে আমি লামিন ইয়ামালকেই বেছে নেব।

তবে প্রশংসার পাশাপাশি ফাইনাল নিয়ে নিজের পরিকল্পনাও জানিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, ‘সে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার সাফল্য কামনা করি, কারণ তার সাফল্য বার্সেলোনারও সাফল্য। কিন্তু ফাইনালে আমরা চেষ্টা করব, সে যেন নিজের সেরাটা দেখাতে না পারে। স্পেন শুধু ইয়ামালের দল নয়, তাদের পুরো দলই শক্তিশালী। তবে আমাদেরও নিজেদের পরিকল্পনা সামর্থ্য রয়েছে।

মেসি আরও বলেন, ‘ইয়ামালের সামনে দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে। আমি তার জন্য শুভকামনা জানাই। কিন্তু এবার সে যেন বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারে, সেটাই আমরা চাই। সেই লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।

বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবার একে অপরের মুখোমুখি হতে যাচ্ছেন মেসি ইয়ামাল। অভিজ্ঞতার বিপরীতে তারুণ্যের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি, সেটিই এখন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় অপেক্ষা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়