শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ২৮ মার্চ ২০২৬

সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

ছবি সংগৃহীত

দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি সমন্বয় জোরদার করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি খনিজসম্পদ মন্ত্রণালয়।

শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার জ্বালানি খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে। ঢাকা চট্টগ্রাম মহানগর এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দায়িত্ব পালন করবে। অন্যদিকে, জেলা বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের আওতাধীন পাম্পগুলোর জন্য ট্যাগ অফিসার নিয়োগ করবেন।

ট্যাগ অফিসাররা জ্বালানি খনিজ সম্পদ বিভাগ বিপিসি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন জমা দেবেন।

বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব দপ্তর সংস্থাকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়