বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, আশ্বিন ১৪ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ব্যাংকের লেনদেনে নতুন সময়সূচি

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ২৮ জুলাই ২০২৪

ব্যাংকের লেনদেনে নতুন সময়সূচি

ছবি: ইন্টারনেট

দেশে চলমান কারফিউ শিথিলের সময় সীমা বাড়ানোয় ব্যাংক লেনদেনের সময়সূচিও সমন্বয় করেছে বাংলাদেশ ব্যাংক।

পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় চলমান কারফিউর সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় আজ রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গনমাধ্যমকে বলেন, তিন দিন ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়