শনিবার ০৮ আগস্ট ২০২৬, শ্রাবণ ২৪ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পাবেন না যেসব ফেসবুক ব্যবহারকারী

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ৩০ জুলাই ২০২৬

বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পাবেন না যেসব ফেসবুক ব্যবহারকারী

ছবি সংগৃহীত

এআই-নির্ভর ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণা ঠেকাতে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে নতুন ‘ভেরিফায়েড ব্যাজ’ চালু করছে মেটা। ব্যাজ পেতে ব্যবহারকারীকে সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে।

তবে ১৮ বছরের কম বয়সী, কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনকারী, প্রতারণা বা ভুয়া পরিচয়ের ইতিহাস থাকা অ্যাকাউন্ট, ফেসবুক পেজ ও প্রফেশনাল মোড অ্যাকাউন্ট এবং পরিচয় যাচাইয়ে ব্যর্থ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন না। বর্তমানে ফিচারটি কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং ধাপে ধাপে অন্যান্য দেশেও চালু হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়