বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ২৫ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ৯ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না

ছবি সংগৃহীত

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য, ‘মাননীয়সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে তাঁদের পদবির আগে ‘মহামান্য ও ‘মাননীয় শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।

সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ এবং অধীন দপ্তরগুলোকে এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। একই সঙ্গে পদবির আগে অন্য কোনো সম্মানসূচক শব্দও ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়