রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি, শতাধিক শিশুর মৃত্যু

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৯, ২৯ মার্চ ২০২৬

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি, শতাধিক শিশুর মৃত্যু

ছবি সংগৃহীত

দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, যশোর নাটোরসহ অন্তত সাত জেলায় রোগটির প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে।

রোববার সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন জেলায় প্রায় ১০০ শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি দুই মন্ত্রীকে সারা দেশ ঘুরে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানে ঘাটতি নজরদারির দুর্বলতার কারণেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শিশুদের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

চিকিৎসকদের মতে, হাম সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। জ্বরের পর শরীরে লালচে র্যাশ ওঠা এর প্রধান লক্ষণ। অনেক ক্ষেত্রে নিউমোনিয়া ডায়রিয়ার মতো জটিলতা দেখা দিয়ে তা প্রাণঘাতী হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের সব সরকারি মেডিকেল কলেজ জেলা হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে এবং রাজধানীর হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়