শনিবার ১০ অক্টোবর ২০২৬, আশ্বিন ২৪ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আজ বোধন, কাল মহাষষ্ঠী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আজ বোধন, কাল মহাষষ্ঠী

ছবি সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবের সূচনায় আজ শনিবার হচ্ছে দেবী দুর্গার বোধন, অর্থাৎ নিদ্রা ভাঙার বন্দনা। সন্ধ্যায় মন্দির ও মণ্ডপে অনুষ্ঠিত হবে এই আচার। কাল রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনের পূজা।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শরৎকালের দুর্গাপূজার আগে এই বোধন বাধ্যতামূলক। পুরাণে আছে, রামচন্দ্র রাবণবধের আগে শরৎকালে দুর্গাপূজা করে দেবীকে জাগিয়ে তুলেছিলেন, তাই এ আচারকে অকালবোধনও বলা হয়।

সূচি অনুযায়ী সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী ও কুমারীপূজা, বুধবার মহানবমী, আর বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।

পঞ্জিকামতে এ বছর দেবী গজে (হাতি) চড়ে আসছেন, যা সমৃদ্ধির প্রতীক। তবে বিদায় নেবেন দোলায় (পালকি), যা রোগ ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার ইঙ্গিত বলে মনে করা হয়।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা সম্পন্ন করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়