মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬, আশ্বিন ২১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ২৮ নভেম্বর ২০২৪

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪

ছবি সংগৃহীত

কুড়িগ্রামে ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ জনপদ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। যা গতকাল ছিলো ১৫ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।

দিনের বেলা তাপমাএা বৃদ্ধি পেলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বেশী শীত অনুভূত হতে থাকে। শীতের কারণে বিপাকে পড়েছে ক্ষেতমজুর ও খেটে খাওয়া মানুষগুলো।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিন বৃদ্ধি পাচেছ শীতজনিত রোগে আক্রান্ত রাগীর সংখ্যা। অপর দিকে, শীতের কবলে পড়েছে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ ১৬টি নদ–নদী তীরবর্তী ৩ শতাধিক চর ও দ্বীপ চরের হত দরিদ্র মানুষগুলো।

কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানায়, গত ১৫ সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ১৫– ১৭ ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করছে।

 

আলোআভা নিউজ২৪ - আজকের খবর ব্রেকিং নিউজ
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়