বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬, আশ্বিন ১৫ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪, ১৫ এপ্রিল ২০২৪

ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

ছবি: ইন্টারনেট

প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। গতকাল ঈদুল ফিতর ও নববর্ষের টানা পাঁচদিনের সরকারি ছুটি শেষে হয়েছে। সোমবার (১৫ ই এপ্রিল) পুনরায় শুরু হয়েছে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। 

গেল বুধবার ঈদের ছুটি শুরু হয়েছিল। এরপর ১০, ১১ ও ১২ ই এপ্রিল ছিল ঈদুল ফিতরের ছুটি। এরপর শনিবার (১৩ ই এপ্রিল) সাপ্তাহিক ছুটি। পরের দিন রোববার (১৪ ই এপ্রিল) নববর্ষের ছুটি ছিল। ফলে ১০ থেকে ১৪ ই এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটান চাকরিজীবীরা।

এছাড়া আগামী সপ্তাহে খুলবে স্কুল-কলেজও। তখনও আরও কর্মমুখর হয়ে উঠবে রাজধানী ঢাকা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়