মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

‘মানবতাবিরোধী অপরাধে আমার দায় নেই’ — বিবিসিকে শেখ হাসিনা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ১৮ নভেম্বর ২০২৫

‘মানবতাবিরোধী অপরাধে আমার দায় নেই’ — বিবিসিকে শেখ হাসিনা

ছবিঃ বিবিসি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি দেশ ছাড়েন। তার বিরুদ্ধে অভিযোগ, আন্দোলনের সময় শতাধিক মানুষ হত্যার পেছনে তিনি ছিলেন প্রধান পরিকল্পনাকারী।

ইমেইলে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিবিসিকে তিনি বলেন, তার অনুপস্থিতিতে যে বিচার চলছে, তা “রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত ক্যাঙ্গারু কোর্টের প্রহসন।” তিনি দাবি করেন, বিচারটি শুরু থেকেই ‘পূর্বনির্ধারিত দোষী সাব্যস্ত রায়ের দিকে’ এগোচ্ছিল।

রাষ্ট্রপক্ষ তার জন্য মৃত্যুদণ্ডের আবেদন করেছে। রায়ের দিন সামনে রেখে ঢাকার ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। এই রায় শুধু বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলেই তাৎপর্য বহন করছে না, আন্দোলনে নিহতদের পরিবারগুলোর জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়