মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শেখ হাসিনার মৃত্যুদণ্ড: অনুপস্থিতিতে বিচার নিয়ে উদ্বেগ আন্তর্জাতিক মহলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ১৮ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার মৃত্যুদণ্ড: অনুপস্থিতিতে বিচার নিয়ে উদ্বেগ আন্তর্জাতিক মহলের

ছবি সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মানবতাবিরোধী অপরাধ মামলায় অনুপস্থিতিতে দেওয়া মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে বলেছে, আসামিদের নিজেদের পছন্দের আইনজীবী দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, যা গুরুতর মানবাধিকার লঙ্ঘন। সংস্থাটি রায়কেন্যায়বিচারের মৌলিক নীতির ব্যত্যয়বলে মন্তব্য করেছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করে বলেছে, তারা বহুদিন ধরে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একই সঙ্গে তারা বলেছে, এই রায়টি ভুক্তভোগীদের জন্যএকটি গুরুত্বপূর্ণ মুহূর্তহলেও, ন্যায়বিচার নিশ্চিত করাই এখন বড় বিষয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রায়টিকেঅস্বাভাবিক দ্রুতবলে উল্লেখ করে জানিয়েছে, অনুপস্থিতিতে বিচার হওয়া এবং দ্রুত রায় দেওয়া ন্যায়বিচার নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়