শনিবার ১৪ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ওসিএসের পাশে তার নিক্ষেপে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:২০, ২ নভেম্বর ২০২৫

ওসিএসের পাশে তার নিক্ষেপে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

ছবি সংগৃহীত

ঢাকা মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) পাশে বাইরে থেকে একটি তার নিক্ষেপ করায় নিরাপত্তার স্বার্থে প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

রোববার (২ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, পল্লবী ও মিরপুর–১১ স্টেশনের মাঝামাঝি স্থানে বৈদ্যুতিক লাইনের উপর ওই তারটি পড়ে। সেটি অপসারণ করতে গিয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, “যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।”

তবে দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে এক ট্রেন অপারেটর ঝুলন্ত তারটি প্রথম দেখতে পান। সঙ্গে সঙ্গে অপারেশন বন্ধ করে পরিদর্শন করা হয়। ২০ মিনিটের মধ্যেই সমস্যা সমাধান করে ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়