বুধবার ১১ নভেম্বর ২০২৬, কার্তিক ২৭ ১৪৩৩

Alo Ava News24 | আলো আভা নিউজ ২৪

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ২০ সেপ্টেম্বর ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা

ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ ৯ দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। নিষিদ্ধ দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

নিষেধাজ্ঞার পেছনে ইউএই সরকার কোনও বিস্তারিত কারণ জানায়নি, তবে সম্ভাব্য কারণ হিসেবে সন্ত্রাস বা অবৈধ কার্যকলাপ, কূটনৈতিক উত্তেজনা এবং স্বাস্থ্যগত নিরাপত্তা উল্লেখ করা হচ্ছে।

যারা ইতিমধ্যে বৈধ ভিসা নিয়ে ইউএই-তে আছেন, তারা এতে প্রভাবিত হচ্ছেন না। নিষেধাজ্ঞা ওঠার পর, ওই দেশগুলোর নাগরিকরা পুনরায় টুরিস্ট বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়