রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬, আশ্বিন ১১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ব্যাংক ঋণের স্মার্ট সুদহার তুলে নিলো বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৪:৪১, ৯ মে ২০২৪

ব্যাংক ঋণের স্মার্ট সুদহার তুলে নিলো বাংলাদেশ ব্যাংক

ছবি: ইন্টারনেট

ব্যাংক ঋণের স্মার্ট সুদহার তুলে নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাজার ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে ঋণের সুদহার নির্ধারিত হবে। এ ক্ষেত্রে ব্যাংকগুলো ইচ্ছেমতো সুদহার নির্ধারণ করতে পারবে।

আজ বুধবার (৮ই মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং ব্যবস্থায় সুদের হার পুরোপুরি বাজারভিত্তিক করতে স্মার্ট ফর্মুলা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।

এখন ব্যাংক-গ্রাহক সম্পর্ক এবং ব্যাংকিং খাতে ঋণের চাহিদা ও ঋণযোগ্য অর্থের সরবরাহের ওপর ভিত্তি করে সুদহার নির্ধারণ করা হবে বলে এক প্রজ্ঞাপনে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

গত বছরের জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণের সুদহারের ঊর্ধ্বসীমা ৯ শতাংশ প্রত্যাহার করে ছয় মাসের মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল (স্মার্ট) চালু করে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শের সঙ্গে মিল রেখে স্মার্ট হারের সমাপ্তি ঘটেছে। আইএমএফ বাজার-ভিত্তিক সুদহার নির্ধারণের প্রস্তাব করেছিল।

সুদহার নির্ধারণের ফর্মুলা এমন সময়ে স্থগিত করা হলো যখন আইএমএফের একটি দল ঢাকায় অবস্থান করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়