করোনা শনাক্ত ৩০ জনের, মৃত্যু নেই
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩২৮ জনে।
আজ বুধবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বুধবার, ২৫ মে ২০২২, ১৭:২৫